ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মালয়েশিয়া সফর শেষে চীন যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আট সদস্যের প্রতিনিধি দলে শীর্ষ নেতারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মালয়েশিয়া সফর শেষে চীন যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আট সদস্যের প্রতিনিধি দলে শীর্ষ নেতারা

মালয়েশিয়া সফর শেষ করেই চীনের উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২৬ আগস্ট দলটির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আট সদস্যের এক প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন তিনি। প্রতিনিধি দলটি ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
 

চীন সফরে অংশ নিতে যাওয়া দলের অন্য সদস্যরা হচ্ছেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
 

এনসিপির চীন সফরের আগেই নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন, যা আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টার।
 

চীনে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সফরের অংশ হিসেবে এনসিপির এ সফরটি গুরুত্ব পাচ্ছে। এর আগে জুন মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং যান। একই পথে জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বাধীন নয় সদস্যের একটি দল চীন সফর সম্পন্ন করে। বিশ্লেষকদের মতে, এসব সফর দক্ষিণ এশিয়ায় চীনের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক উপস্থিতি দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।