ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে গড়ে পিএইচডিধারীসহ ১৩ হাজারের বেশি আবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৫৪:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে গড়ে পিএইচডিধারীসহ ১৩ হাজারের বেশি আবেদন সংগৃহীত ছবি
 

মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবলের মাত্র একটি শূন্যপদে প্রায় ১৩ হাজার আবেদন জমা পড়েছে, যা তীব্র প্রতিযোগিতার নজির স্থাপন করেছে। মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, এই পদে মোট ৭ হাজার ৫০০ শূন্যপদে প্রায় ৯ লাখ ৭৬ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের জন্য গড়ে ১৩ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

যদিও ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণি পাস থাকা প্রয়োজন, তবুও আবেদনকারীদের মধ্যে রয়েছেন পিএইচডিধারী, প্রকৌশলী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। জানা গেছে, প্রায় ৪০ জন পিএইচডিধারী এবং ১২ হাজারের বেশি প্রকৌশলী এই পদে আবেদন করেছেন।
 

আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করা হয়।
 

মধ্যপ্রদেশ রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ধাপে শারীরিক যোগ্যতা যাচাই এর পর আগামী ৩০ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে আগামী বছরের মে বা জুন মাসের মধ্যে নতুন ৭ হাজার ৫০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
 

এই পদে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে মাসিক ১৯,৫০০ রুপি থেকে ৬২,০০০ রুপি পর্যন্ত। বিশ্লেষকের মতে, মধ্যপ্রদেশে সরকারি চাকরির অভাব, বেসরকারি খাতে সীমিত সুযোগ এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে এত বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।