ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শারম আল–শেখে হামাস-ইসরাইল আলোচনা দ্বিতীয় দিনে; গাজা থেকে সেনা প্রত্যাহারে আন্তর্জাতিক নিশ্চয়তা চায় হামাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:০০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:০০:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
শারম আল–শেখে হামাস-ইসরাইল আলোচনা দ্বিতীয় দিনে; গাজা থেকে সেনা প্রত্যাহারে আন্তর্জাতিক নিশ্চয়তা চায় হামাস ছবি সংগৃহীত

মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনেও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) হামাস প্রতিনিধি দল আন্তর্জাতিকভাবে গ্যারান্টি চেয়ে বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হলে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অপরিহার্য।

আল জাজিরার সঙ্গে কথা বলা হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট, জানান—দ্বিতীয় দিনের আলোচনায় গাজা থেকে সেনা প্রত্যাহারের মানচিত্র এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, হামাস স্পষ্ট করেছে যে, জিম্মি মুক্তির প্রতিটি ধাপ ইসরাইলি সেনা প্রত্যাহারের ধাপের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে হবে। সংগঠনটি জোর দিয়েছে, শেষ বন্দির মুক্তির সময়ই হতে হবে দখলদার বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার।

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি স্থায়ী করতে হলে আন্তর্জাতিক নিশ্চয়তা প্রয়োজন, যাতে কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন না করে। আলোচনায় উপস্থিত মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরাও এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছেন।

অন্যদিকে বুধবার শারম আল–শেখে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জিম্মি মুক্তির পর ইসরাইল যেন নতুন করে হামলা না চালায়, সে বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা থাকবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “চুক্তি সম্পন্ন হলে সবাই যেন তা মেনে চলে, যুক্তরাষ্ট্র সে বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “এই চুক্তি শুধু গাজার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে।”

মিশরের এই শহরেই সোমবার শুরু হয় হামাস-ইসরাইলের নতুন পর্যায়ের আলোচনা। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে সমঝোতা গড়ার চেষ্টা চলছে। ইসরাইল ইতিমধ্যে পরিকল্পনার বেশ কিছু ধারায় সম্মতি দিয়েছে, আর হামাসও কিছু প্রস্তাব মেনে নিয়েছে; তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।