ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ব্যস্ততার কারণে এশিয়া সফর স্থগিত, বাংলাদেশে আসছেন না ইতালির প্রধানমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৭:২১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৭:২১:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ব্যস্ততার কারণে এশিয়া সফর স্থগিত, বাংলাদেশে আসছেন না ইতালির প্রধানমন্ত্রী ছবিঃ সংগৃহীত

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত ২১ আগস্ট এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
 

সূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকা সফরের মধ্য দিয়েই তার এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকায় আসার পরিকল্পনা করেছিলেন এবং পরদিন ইউনূসের সঙ্গে বৈঠকও নির্ধারিত ছিল। তবে আকস্মিকভাবে সফর স্থগিত হওয়ায় ওই বৈঠকও বাতিল হয়েছে।
 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মেলোনির এশিয়া সফরের তালিকায় বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ থেকেই সফর শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
 

ইতালির প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ন্যাটোভুক্ত দেশের শীর্ষ নেতৃত্বের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইতালির কূটনৈতিক ব্যস্ততা বেড়ে যাওয়ায় এশিয়া সফর বাতিল করতে হয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।