ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

হবিগঞ্জে তেলবাহী লরিতে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ, বাজারমূল্য সোয়া কোটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:২১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:২১:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
হবিগঞ্জে তেলবাহী লরিতে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ, বাজারমূল্য সোয়া কোটি ছবি সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া কোটি টাকা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজিবি সূত্র জানায়, দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে ফাঁদ পেতে সন্দেহজনক তেলের লরিটি আটক করে। লরিটি সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মালামাল পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তল্লাশির সময় ট্যাংকের ঢাকনা খুলে ভেতর থেকে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, জিরা ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাচালানিরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে থাকে। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও চলবে।”

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।