ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজে হামলা, নিহত কমপক্ষে ২৭ মুসল্লি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজে হামলা, নিহত কমপক্ষে ২৭ মুসল্লি সংগৃহীত ছবি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ২৭ মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

হামলাটি ঘটে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে। ফজরের নামাজ চলাকালীন বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি চালালে নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পালানোর সময়ও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামলাকারীরা।
 

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র হামলা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ প্রায়ই সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী আক্রমণে রূপ নিচ্ছে।
 

এর আগে চলতি বছরের জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
 

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তাক্ত হামলার পরপরই সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আরও আক্রমণ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।