ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

তিউনিসিয়ায় নোঙর করা ফ্লোটিলা জাহাজে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু: সিবিএস প্রতিবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১২:১৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১২:১৪:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
তিউনিসিয়ায় নোঙর করা ফ্লোটিলা জাহাজে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু: সিবিএস প্রতিবেদন সংগৃহীত ছবি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় অবস্থানরত মানবিক ত্রাণবাহী দুটি নৌযানে ড্রোন হামলার নির্দেশ দেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, এ তথ্য তারা পেয়েছে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে।
 

গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী সাবমেরিন থেকে চালানো ড্রোনের মাধ্যমে নৌযান দুটির ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় জাহাজ দুটি তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে নোঙর করা ছিল। হামলাগুলো গত ৮ ও ৯ সেপ্টেম্বর পৃথকভাবে সংঘটিত হয়। যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
 

লক্ষ্যবস্তু ছিল একটি পর্তুগিজ ও একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা বা নাগরিক সম্পদের ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ইসরাইলি সেনাবাহিনী বা নেতানিয়াহু এ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
 

সম্প্রতি ইসরাইলি সেনারা “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”র অন্তর্ভুক্ত ৪০টিরও বেশি নৌযান আটক করেছে। এসব জাহাজে থাকা শত শত মানবাধিকার কর্মীর মধ্যে সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে, অনেক দেশ একে “সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে আখ্যা দিয়েছে।
 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একটি আন্তর্জাতিক উদ্যোগ। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের অধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিসহ প্রায় ৫০০ ব্যক্তি অংশ নিয়েছেন। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরুর পর ধীরে ধীরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও জাহাজ এই বহরে যোগ দেয়।
 

ইসরাইল বরাবরই দাবি করে আসছে যে ফ্লোটিলার সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের যোগাযোগ রয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পেশ করতে পারেনি তারা।
 

তথ্যসূত্র: সিবিএস নিউজ, আল-জাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।