ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৩:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী ছবি: সংগৃহীত
নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব নেয়া হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এই উদ্যোগ দেশের জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এর ফলে সেনাবাহিনী নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবেন, যা দীর্ঘ ১৬ বছর পর পুনর্বহাল হচ্ছে। নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ ভোটারদের জন্য স্বস্তি এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
 
২০১১ ও ২০১৪ সালে বিভিন্ন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সশস্ত্র বাহিনী উপস্থিত থাকলে নির্বাচন পরিচালনা আরও স্বচ্ছ ও সুষ্ঠু হয়। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা উল্লেখ করেছেন, দেশের বেশির ভাগ ভোটার সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ ভূমিকা বিশ্বাস করে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান গুরুত্বপূর্ণ। সংশোধনী অনুমোদন হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।