ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর ইমেইল সিস্টেমে বড় সাইবার হামলা: ভারতীয় হ্যাকার টিম জড়িত থাকার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:৪১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৪১:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর ইমেইল সিস্টেমে বড় সাইবার হামলা: ভারতীয় হ্যাকার টিম জড়িত থাকার অভিযোগ ছবি: সংগৃহীত
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ইমেইল সিস্টেম সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে জানা যায়, এ হামলায় Avalanche-Andromeda ও Pykspa নামক ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে। আক্রমণকারীরা আক্রান্ত সিস্টেম থেকে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল (সি-টু) সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালায়, যার মাধ্যমে সেনসিটিভ তথ্য চুরি এবং অতিরিক্ত ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
 
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যে সন্দেহজনক আইপি ও ডোমেইন ব্লক করা হয়েছে, আক্রান্ত ডিভাইস নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে নিরাপদ পরিবেশে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি নেটওয়ার্কে নিবিড় মনিটরিং, অব্যবহৃত সার্ভিস বন্ধকরণ এবং ব্যবহারকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
 
বিজিডি ই-গভ সার্টের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এ হামলায় অন্তত সাতটি ভারতীয় সাইবার টিম জড়িত থাকার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও জটিল আকার নিতে পারে। তাই নিয়মিত মনিটরিং, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার ডিফেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।