ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বামদের আপত্তিতে সরিয়ে ফেলা হলো সাঈদী-নিজামীদের ছবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৮:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বামদের আপত্তিতে সরিয়ে ফেলা হলো সাঈদী-নিজামীদের ছবি ছবি সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামী ছাত্রশিবিরের তিন দিনব্যাপী আয়োজনে দেয়ালচিত্রে স্থান পায় একাধিক যুদ্ধাপরাধীর ছবি। বিতর্কিত এই দেয়ালচিত্রে দেখা যায় জামায়াতের শীর্ষ নেতা ও একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, কামরুজ্জামান এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি।
 

প্রথমে দেয়ালচিত্রে এসব ছবি খুব একটা নজরে না পড়লেও গণমাধ্যমে প্রচারের পরপরই সমালোচনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। তারা অভিযোগ করেন, এই ছবি প্রদর্শনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে ২০২৪ সালের গণআন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক ও বিকৃত ইতিহাস উপস্থাপন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদের নির্দেশে সহকারী প্রক্টর ও আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে দেয়ালচিত্র থেকে বিতর্কিত ছবিগুলো সরিয়ে ফেলে। অপসারণকালে ইসলামী ছাত্রশিবিরের নেতারা কোনো ধরনের বাধা না দিয়ে সহযোগিতা করেন। তবে ছবিগুলো সরানোর পর বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং ঘটনাটিকে “ঢাবি চেতনার সঙ্গে সাংঘর্ষিক” বলে অভিহিত করেন।
 

বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।