ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভারতীয় সেনাবাহিনী প্রকাশ করল ১৯৭১ সালের মার্কিন অস্ত্র সরবরাহ সংক্রান্ত সংবাদপত্রের ছবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৩:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভারতীয় সেনাবাহিনী প্রকাশ করল ১৯৭১ সালের মার্কিন অস্ত্র সরবরাহ সংক্রান্ত সংবাদপত্রের ছবি ছবি: সংগৃহীত
ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পুরনো সংবাদপত্রের ছবি পোস্ট করেছে, যার শিরোনাম ছিল—‘১৯৫৪ সাল থেকে পাকিস্তানে গেছে ২ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ছবিটি ১৯৭১ সালের ৫ আগস্টের একটি প্রতিবেদন, যেখানে পাকিস্তানে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিষয়টি তুলে ধরা হয়।
 
পোস্টের ক্যাপশনে ভারতীয় সেনাবাহিনী লিখেছে, “এই দিন, যুদ্ধের সেই বছর - ৫ আগস্ট, ১৯৭১।” এতে তুলে ধরা হয়, কীভাবে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল, বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধের প্রস্তুতির প্রেক্ষাপটে।
 
ওই প্রতিবেদনে ভারতের তৎকালীন প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী ভিসি শুক্লা রাজ্যসভায় জানান, পাকিস্তানে অস্ত্র সরবরাহের বিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে ন্যাটো ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছিল।
 
প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স অস্ত্র সরবরাহ অস্বীকার করলেও, যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছিল। তাতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানকে কম মূল্যে অস্ত্র সরবরাহ করেছে, যা থেকে বোঝা যায় যে ১৯৭১ সালের যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
 
এনডিটিভি আরও জানায়, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। একই সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে শুল্ক ২৯ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।