ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অভ্যুত্থান মামলায় গৃহবন্দি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
অভ্যুত্থান মামলায় গৃহবন্দি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ছবি সংগৃহীত

ব্রাজিলের সর্বোচ্চ আদালতের আদেশে এবার গৃহবন্দি হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় শর্তভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও বলসোনারো অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বলসোনারোর বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। প্রসিকিউটররা জানান, তিনি সেনাবাহিনীর সহায়তায় ভোটের ফল উল্টে দিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।

আদালত আগে বলসোনারোকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিলেও তদন্ত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ থাকার নিয়ম ভেঙেছেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি নিজের ছেলের প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পাঠিয়ে রাজনৈতিক উসকানি দিয়েছেন।

সর্বোচ্চ আদালতের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরাস বলেন, এসব কর্মকাণ্ড বিচার ব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ। এখন থেকে বলসোনারো ব্রাসিলিয়ায় নিজ বাসায় গৃহবন্দি থাকবেন এবং মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

অন্যদিকে, বলসোনারো একে রাজনৈতিক ‘উইচ হান্ট’ বলে অভিহিত করেছেন। তার দাবি, তিনি কোনো অভ্যুত্থানে জড়িত ছিলেন না।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন বিচারপতি মোরাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা লুলা প্রশাসন দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ হিসেবে দেখছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।