ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজায় সড়কপাশের বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত, আহত তিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গাজায় সড়কপাশের বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত, আহত তিন ছবি সংগৃহীত

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক দ্রব্যের আঘাতে চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণ ঘটে বলে ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন— জাফরিয়ার বাসিন্দা মেজর ওমরি চাই বেন মোশে (২৬), রামাত ইয়োহানানের লেফটেন্যান্ট ইরান শেলেম (২৩), হার ব্রাচার লেফটেন্যান্ট এইতান আভনার বেন ইতজাক (২২) এবং হাদেরার লেফটেন্যান্ট রন আরিয়েলি (২০)। এ চারজনই বাহাদ ১ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।

টাইমস অব ইসরাইলের তথ্যমতে, নিহতদের মধ্যে বেন মোশে কোম্পানি কমান্ডার ছিলেন। বাকি তিনজন সেনা ছিলেন ক্যাডেট, যাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।

সর্বশেষ এ ঘটনার পর গাজায় চলমান স্থল অভিযান এবং সীমান্ত এলাকায় সংঘাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। এদের মধ্যে দুই পুলিশ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।