ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মৃত্যুর ১৩ দিন পর কফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরলেন জামাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:০৭:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মৃত্যুর ১৩ দিন পর কফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরলেন জামাল ছবি সংগৃহিত

ব্রুনাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা ভোলার সন্তান জামাল হোসেনের (৩৫) লাশ ১৩ দিন পর কফিনবন্দী হয়ে নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালিয়া গ্রামে মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 

জামাল হোসেন গত ২২ জুলাই ব্রুনাইয়ের চীনারুপাই শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে তার লাশ হিমাগারে রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র শেষে রোববার (৩ আগস্ট) রাতে তার লাশ ঢাকায় এসে পৌঁছায়। এরপর পরিবারের লোকজন কফিনবন্দী লাশ নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। নিহত জামাল ওই এলাকার হাদিস মিয়ার ছেলে ও পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। দেশে ফেরার পর তার বিয়ের পরিকল্পনা ছিল বলে পরিবারের সদস্যরা জানান। লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্য ও এলাকাবাসীর আবেগঘন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।