ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

চার লেন হচ্ছে নগরের দুটি সড়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৮:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
চার লেন হচ্ছে নগরের দুটি সড়ক ব্যয় হবে ১ হাজার কোটি টাকা । ফিজিবিলিটি স্টাডিসহ প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন । ইউটিলিটি লাইন যাবে মাটির নিচে সিডিএ
নগরীর যান চলাচলে গতি আনতে গুরুত্বপূর্ণ দুটি সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সড়ক দুটিকে বিদ্যমান অবস্থা থেকে ৬০ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করা হচ্ছে। এতে অন্তত আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ এবং বেশ কিছু ভূমি হুকুম দখল করতে হবে। গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়ক এবং লাভলেইন থেকে নন্দনকানন পর্যন্ত সড়ক দুটি সম্প্রসারণ এবং উন্নয়নে ১ হাজার কোটির বেশি টাকা ব্যয় হবে। এ প্রথম নগরীতে সড়ক দুটিতে থাকা বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, ডিস, ইন্টারনেটসহ সব ধরনের ইউটিলিটি লাইন আন্ডারগ্রাউন্ড আরসিসি চ্যানেলের ভিতরে যাবে বলে জানিয়েছে সিডিএ।
 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, নগরীতে মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে যানবাহনের সংখ্যাও। নগরীর বেশ কয়েকটি সড়ক গত কয়েক বছর ধরে সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সড়কের পরিমাণ কম হওয়ায় নগরীতে যান চলাচলে গতি কমে গেছে। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন বা সম্প্রসারণ না হওয়ায় যান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে। দিনভর যানজট লেগে থাকে নগরীর অনেক এলাকায়।
 
নগরীর গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়ক এবং লাভলেইন থেকে নন্দনকানন পর্যন্ত সড়কে বেশিরভাগ সময় যানজট থাকে। এই ধরনের বেশ কয়েকটি সড়ক থাকলেও সিডিএ প্রাথমিকভাবে উপরোক্ত সড়ক দুটি সম্প্রসারণ এবং উন্নয়নের উদ্যোগ নিয়েছে।
 
সিডিএ সূত্র জানায়, মেহেদীবাগ সড়ক এবং নন্দনকানন সড়ককে চার লেনে উন্নীত করা হবে। প্রতি লেনে ১২ ফুট করে চার লেনে ৪৮ ফুট, মাঝের মিডিয়ান এবং দুই পাশে ফুটপাত মিলে রাস্তার প্রশস্ততা দাঁড়াবে ৬০ ফুটে। রাস্তা দুটিকে ৬০ ফুটে উন্নীত করতে দুই পাশের বেশ কিছু ভবন ভাঙার পাশাপাশি ভূমি হুকুম দখলের প্রয়োজন হবে। এজন্য প্রকল্প ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডিসহ প্রাথমিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
 
রাস্তা দুটিতে সব ধরনের ইউটিলিটি লাইন আন্ডারগ্রাউন্ড ডাগে ঢুকিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম মহানগরীতে এই প্রথম কোনো এলাকার বিদ্যুৎ, ডিস, ইন্টারনেটসহ সব ধরনের লাইন মাটির নিচে দেওয়া হবে। এছাড়া প্রয়োজনীয় খালের উপর কালভার্ট নির্মাণ করা হবে। রাস্তা দুটির উন্নয়নে এক হাজার কোটির বেশি টাকা ব্যয় হবে।
 
সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস বলেন, আমরা ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডিসহ প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। রাস্তা দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি রাস্তা চার লেনে উন্নীত করা হলে নগরীর যান চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, আমরা সব ইউটিলিটি আন্ডারগ্রাউন্ড ডাগে দিয়ে দেব। এতে শহরের সৌন্দর্য বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।