একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৩:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণির প্রথম ধাপের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ৩০ জুলাই থেকে, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারও অনলাইনে আবেদন করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
মোট তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের ফল প্রকাশ হবে ২০ আগস্ট রাতে। এরপর ২২ আগস্ট পর্যন্ত নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে দ্বিতীয়বার ফি দিয়ে, ফল প্রকাশ ও নিশ্চায়ন হবে ২৮-৩০ আগস্টের মধ্যে।
তৃতীয় ধাপে আবেদন চলবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর। সব ধাপে মাইগ্রেশন কার্যক্রমও চলবে।
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর এবং চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ২২০ টাকা ফি দিয়ে ৫-১০টি কলেজ পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসী সন্তানেরা ও বিকেএসপি থেকে উত্তীর্ণরা বোর্ডের মাধ্যমে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।