ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

জবিতে গরু জবাই-এ নিষেধাজ্ঞা, প্রতিবাদের পর প্রশাসনের দুঃখপ্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেওয়ার পর শিক্ষার্থীদের প্রতিবাদ ও সমালোচনার মুখে প্রশাসন জানায়, ক্যাম্পাসে পশু জবাইসহ অনুষ্ঠান উদ্‌যাপনের অধিকার সবার রয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:০৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:১২:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
জবিতে গরু জবাই-এ নিষেধাজ্ঞা, প্রতিবাদের পর প্রশাসনের দুঃখপ্রকাশ প্রতীকী ছবি- ( সংগৃহীত)
১৪ই অক্টোবর (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে গরু জবাই এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনায় বলা হয়-

"এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী (সূত্র: জেডএসসি/পিআরডি/৭৯/২০২৬-২০২৭) ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কর্তৃপক্ষের দেওয়া এ নির্দেশনা প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদ দেখা দেয়। প্রশাসনের নির্দেশনাটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও আপত্তি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। প্রসাশনের এমন ভিত্তিহীন ও বেইনসাফ সিদ্ধান্তের বিপরীতে ক্যাম্পাসে গরু জবাই ও খাওয়া-দাওয়ার উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার এই দেশে "গরু জবাই"-এ নিষেধাজ্ঞার মতো এমন বৈষম্যমূলক ও ভিত্তিহীন সিদ্ধান্ত, শিক্ষার্থীদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশাসনের এমন অযৌক্তিক, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জবাবে গরুভোজের আয়োজন করছেন শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।