ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানি প্রযুক্তিতে দূরপাল্লার হামলায় শক্তিশালী হচ্ছে হুতিরা: বিশ্লেষক

ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলার কৌশল বদলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির; আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ১০:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ১০:৩৭:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ইরানি প্রযুক্তিতে দূরপাল্লার হামলায় শক্তিশালী হচ্ছে হুতিরা: বিশ্লেষক ছবি: সংগৃহীত
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা আগের তুলনায় অনেক দূরের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এই দক্ষতা সম্ভবত ইরানের সহায়তায় অর্জিত হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষকরা।
 
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিরক্ষা ও সামুদ্রিক বিষয়ে বিশেষজ্ঞ আলেকজান্দ্রু হুডিস্টেয়ানু। 
 
তিনি জানান, হুতিরা বর্তমানে ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার (৯৩০ থেকে ১২৪০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বেশ গভীরে ধারাবাহিক হামলা চালিয়ে তারা এই সক্ষমতার প্রমাণ দিয়েছে।
 
তিনি আরও উল্লেখ করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো অত্যন্ত উন্নত ও নির্ভুল মারণাস্ত্র একা তৈরি করার প্রযুক্তিগত সামর্থ্য ইয়েমেনের এই গোষ্ঠীটির নেই। মূলত ইরানি প্রশাসনের প্রত্যক্ষ সহায়তা ও লজিস্টিক সাপোর্টের কারণেই তারা এ ধরনের কৌশলগত হামলা চালাতে পারছে।
 
সৌদি আরবে হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এই বিশ্লেষক সতর্ক করে বলেন, একটানা হামলা চালাতে থাকলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার একটি ‌‘পরিসংখ্যানগত ঝুঁকি’ থেকেই যায়।
 
পশ্চিমা নিরাপত্তা প্রতিবেদনে উঠে এসেছে যে, হুতিরা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর গভীরভাবে নির্ভরশীল। পাশাপাশি উন্নত মিসাইল সিস্টেম আরও নিখুঁত করতে তারা আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নিচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে।
 
চলতি অক্টোবর মাসের শুরুতে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক মারা গেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।