ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করল ইউএস বাংলা

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত, যাত্রীদের যোগাযোগের পরামর্শ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৩২:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করল ইউএস বাংলা ছবি— সংগৃহীত
রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা রিয়াদ ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস বাংলা এয়ারলাইনস। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পরবর্তী সময়ে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সাময়িক ভ্রমণ বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনসটি।


ইউএস বাংলা এয়ারলাইনসের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত BS381 ও BS382 নম্বরের ঢাকা রিয়াদ ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল থাকবে। এ পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইটের বর্তমান অবস্থা, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নিজেদের ফেসবুক পেজে যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইনস।

এর আগে রিয়াদ বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩ হাজার ১২ জন। পরিস্থিতির কারণে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির কাছ থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।