ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

দিল্লিতে আজ বিরোধী জোটের মহাকর্মসূচি, উত্তাল রাজপথ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, লাঠিচার্জের পর আটক নেতাকর্মীরা মুক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
দিল্লিতে আজ বিরোধী জোটের মহাকর্মসূচি, উত্তাল রাজপথ ছবি সংগৃহীত

ভারতের বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে জড়ো হচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে চলা বিক্ষোভে পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট।

এর আগে পুলিশি বাধা ও ধরপাকড় উপেক্ষা করে দিল্লির রাজপথে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

এদিকে আটকের একদিন পর রোববার মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এবং তার দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মুক্তির পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীও মুক্তি পেয়েছেন।

বিরোধী জোটের এ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনায় বিরোধী দলগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজকের কর্মসূচিতে জোটের নেতাকর্মীদের অংশগ্রহণ ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।