ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

নাটোর স্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও প্রতারক

রেলস্টাফ পরিচয়ে ঘনিষ্ঠতা, ম্যাকবুকসহ ব্যাগ নিয়ে পালানোর অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
নাটোর স্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও প্রতারক ছবি সংগৃহীত

বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারকের খপ্পরে পড়ে ল্যাপটপসহ ব্যাগ হারিয়েছেন জার্মান পর্যটক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা। বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্টেশনের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে।

ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্যমতে, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের স্টাফ পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। একপর্যায়ে ওই ব্যক্তির ওপর বিশ্বাস করে নিজের ব্যাগটি তার কাছে রেখে টিকিট কাটতে যান তিনি। পরে ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি সেখানে নেই।\

ব্যাগের মধ্যে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রীর পাশাপাশি একটি ম্যাকবুক ছিল। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান জার্মান ওই পর্যটক। তার হারানো ল্যাপটপ উদ্ধারে পুলিশ ম্যাকবুকের অবস্থান শনাক্ত বা ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় অনলাইনে জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে হারানো জিনিসপত্র উদ্ধারে সদর থানা পুলিশের একটি দল কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।

 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।