ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

স্যাটেলাইটের ধ্বংসাবশেষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বিএস-১

ভারতের পুরোনো ইনস্যাট-১এ স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এগিয়ে আসায় সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:০৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:১৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
স্যাটেলাইটের ধ্বংসাবশেষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বিএস-১ ছবি—সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) অল্পের জন্য মহাকাশের একটি বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে। গত ৯ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি ও ট্র্যাকিং তথ্যের সরকারি প্ল্যাটফর্ম স্পেস ট্র্যাকার থেকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে সতর্কবার্তা আসে। এতে জানানো হয়, ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দ্রুতগতিতে বিএস-১-এর দিকে এগিয়ে আসছে।
 

স্যাটেলাইটের খুব কাছ দিয়ে কোনো বস্তু অতিক্রম করলে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। সংঘর্ষ হলে স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হতে পারে। এমন ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি রাশিয়ার অকেজো কসমস-২২৫১ এবং যুক্তরাষ্ট্রের সচল যোগাযোগ স্যাটেলাইট ইরিডিয়াম-৩৩ মহাকাশে সংঘর্ষে ধ্বংস হয়।
 

বিএসসিএলের প্রকৌশলীদের হাতে পরিস্থিতি মোকাবিলায় সময় ছিল খুবই কম। গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে পরবর্তী চার দিন উদ্বেগের মধ্যে কাটে তাঁদের। রাজধানীর বাংলামোটরে বিএসসিএলের কার্যালয়ে বুধবার সকালে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান জানান, ওই কয়েক দিন পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। বিএস-১-কে সরানোর সুযোগও সীমিত ছিল। তবে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং স্যাটেলাইটটি নিরাপদে রক্ষা পেয়েছে।
 

বিএসসিএল জানিয়েছে, মহাকাশে শুধু সচল স্যাটেলাইট নয়, বিভিন্ন সময়ে উৎক্ষেপণ করা স্যাটেলাইটের অকেজো অংশ, নিয়ন্ত্রণ হারানো মহাকাশযানের অংশসহ নানা ধরনের বস্তু কক্ষপথে ঘুরতে থাকে। এসব বস্তুকে স্পেস ডেব্রিস বা মহাকাশের বর্জ্য বলা হয়। মহাকাশে কোনো স্যাটেলাইটের সঙ্গে এসব বর্জ্যের সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে স্পেস ট্র্যাকার সতর্কবার্তা দেয়।
 

এবার বিএস-১-এর দিকে এগিয়ে আসা ধ্বংসাবশেষটি ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের বলে সতর্কবার্তা থেকে জানতে পারে বিএসসিএল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, ইনস্যাট-১এ ১৯৮২ সালের ১০ এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণের কয়েক মাস পরই এতে সমস্যা দেখা দেয় এবং ৬ সেপ্টেম্বর স্যাটেলাইটটি নিষ্ক্রিয় করা হয়।
 

তবে বিএস-১-এর জন্য এ ধরনের ঝুঁকি এবারই প্রথম নয়। বিএসসিএলের তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২৫ সালেও স্যাটেলাইটটি কাছাকাছি চলে আসা মহাকাশের বস্তুর কারণে সংঘর্ষের ঝুঁকিতে পড়েছিল। ২০২১ সালে রাশিয়ার একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইট বিএস-১-এর খুব কাছ দিয়ে অতিক্রম করেছিল।

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ উৎক্ষেপণ করা হয়। তখন এর নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১; জুলাই গণ-অভ্যুত্থানের পর এর নাম পরিবর্তন করা হয়। স্যাটেলাইটটি নির্মাণ ও উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয়। এর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হওয়া বিশ্বের ৫৭তম দেশ হিসেবে তালিকায় যুক্ত হয়।

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।