ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ

ভ্রমণ কোটার বাইরে থাকবে কার্ডে টিকিট কেনার সুবিধা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৩৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৩৬:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ ছবি সংগৃহীত

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে সরাসরি কেনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেনার পাশাপাশি যাত্রীরা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও সরাসরি টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এফইপিডি-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে দেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত অর্থ গ্রহণ ও পরিশোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করা হয়, সেসব ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের ব্যবস্থা না থাকলেও আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি বিমান পরিবহন সংস্থার টিকিট কেনার সুযোগ তৈরি হলো। এতে বিদেশ ভ্রমণকারীদের জন্য টিকিটের মূল্য পরিশোধের বিকল্প ব্যবস্থা বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার এ সুবিধা নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে থাকবে। অর্থাৎ এ ধরনের টিকিট কেনার অর্থ বার্ষিক ভ্রমণ কোটার হিসাবের সঙ্গে যুক্ত হবে না।

তবে টিকিট কেনার বিষয়টি যথাযথ কি না, তা যাচাই করার পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের কার্ডে ব্যবহৃত অর্থ পুনরায় পূরণ বা সমন্বয় করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও ব্যাংকের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।