ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বিপিসির আর্থিক চাপের কারণে দাম সমন্বয় ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৩:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৩:৪৫:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে সরকার অনেকটা বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও দেশের জ্বালানি খাতের আর্থিক চাপের কারণে দাম সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
 

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের দাম সর্বোচ্চ লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সংকট প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে। এ অবস্থায় সরকারকে অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
 

তিনি জানান, ভর্তুকি দিতে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২২ হাজার কোটি টাকার বেশি লোকসান করেছে। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২০৫ টাকা পড়লেও দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
 

প্রতিমন্ত্রীর ভাষ্য, এভাবে ভর্তুকি অব্যাহত থাকলে সরকারের চলমান সহায়তা ও ভাতা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ত। একই সঙ্গে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকিও তৈরি হয়েছিল।
 

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব যাতে মানুষের ওপর কম পড়ে, সে বিষয়ে সরকার কাজ করবে। বাসভাড়া যেন যৌক্তিকভাবে সমন্বয় করা হয়, তা মনিটরিং করা হবে। যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
 

বাজারের অস্থিতিশীলতা কমে এলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।