ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন নিয়ে শুভেন্দুর মন্তব্য

৬ অক্টোবরের ভোটকে সংখ্যালঘুদের ‘পরীক্ষা’ হিসেবে উল্লেখ করলেন তিনি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:০১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:০১:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন নিয়ে শুভেন্দুর মন্তব্য ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনকে সংখ্যালঘু ভোটারদের জন্য ‘পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবরের নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান কি না, তা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নন্দীগ্রামে এক সভায় এসব কথা বলেন শুভেন্দু। তিনি বলেন, সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাইলে ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘু ভোটারদের ‘পরীক্ষা’ হবে। এতে তারা পাস করবেন নাকি ফেল করবেন, সেই সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
 

নন্দীগ্রাম ও রেজিনগর উভয় আসনেই উল্লেখযোগ্য সংখ্যালঘু ভোটার রয়েছেন। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর এবং রেজিনগর মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আগামী ৬ অক্টোবর দুই আসনে ভোট হবে এবং ৯ অক্টোবর ফল ঘোষণা করা হবে।
 

এই দুটি আসনে উপনির্বাচনের প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী ও অল ইন্ডিয়া ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবির একটি করে আসন ছেড়ে দেওয়ার পর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসনেই জয়ী হন। পরে ভবানীপুর আসন রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন। অন্যদিকে হুমায়ুন কবির রেজিনগর ও নওদা থেকে জয়ী হয়ে রেজিনগর আসন ছেড়ে দেন।
 

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর সাবেক সহকারী চন্দ্রনাথ রথের মা হাসিরাণী রথকে। গত ৬ মে চন্দ্রনাথ রথ গুলিতে নিহত হন। তার হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে সিবিআই করছে। রেজিনগরে বিজেপির প্রার্থী করা হয়েছে সাবেক মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারাও সরকারকে।
 

শুভেন্দুর বক্তব্যের পর রাজনৈতিক মহলে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী পক্ষের নেতারা তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নির্বাচনকে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর বিভাজনের বদলে উন্নয়ন ও জনকল্যাণের ভিত্তিতে দেখা উচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।