ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

হাঁসের খোপে অজগর, ভয়ে অজ্ঞান গৃহবধূ

প্রায় ১১ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০০:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
হাঁসের খোপে অজগর, ভয়ে অজ্ঞান গৃহবধূ ছবি সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে হাঁসের খোপ খুলতে গিয়ে বিশাল অজগর দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়েছেন এক গৃহবধূ। পরে বন বিভাগ ও স্থানীয় কমিউনিটি প্যাট্রোল গ্রুপের সদস্যরা প্রায় ১১ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে সুন্দরবনের গভীর জঙ্গলে অবমুক্ত করেন।

বুধবার ২ সেপ্টেম্বর সকালে সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর খোপে নয়টি হাঁস ছিল। সকালে খোপের দরজা খুললে তিনটি হাঁস বের হয়ে এলেও বাকিগুলো বের হচ্ছিল না। পরে ভেতরে উঁকি দিয়ে তিনি বিশাল অজগরটি দেখতে পান। পাশে একটি মৃত হাঁস পড়ে থাকতে দেখে ভয় পেয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান তিনি।

গৃহবধূর স্বামী মোক্তার গাজী জানান, স্ত্রীর চিৎকার শুনে তিনি ছুটে আসেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে বন বিভাগকে খবর দেন। সকাল ৯টার দিকে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নেওয়া হয়।
 

স্থানীয় বাসিন্দা ইসমাইল সানা জানান, অজগরটি দুটি হাঁস খেয়েছে এবং আরেকটি হাঁসকে পেঁচিয়ে ধরেছিল। তার ধারণা, বাড়ির পাশের সুন্দরবন থেকে নদী সাঁতরে এসে অজগরটি খোপের ওপরের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে থাকতে পারে।
 

উদ্ধারে অংশ নেওয়া সিপিজির সদস্য জুলেখা বেগম জানান, অজগর উদ্ধারের সময় ঘটনাস্থল ঘিরে রাখা হয়, যাতে কেউ কাছে গিয়ে বিরক্ত না করে। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়।
 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। এটি সুস্থ ছিল। খাঁচায় রাখার সময় অজগরটি গিলে ফেলা দুটি হাঁস মুখ দিয়ে বের করে দেয়। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার গভীর জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।
 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। লোকালয়ের বাড়িঘরে ঢুকে অজগর সহজেই হাঁস মুরগি শিকার করতে পারে।
 

তিনি বলেন, বন্য প্রাণী রক্ষায় মানুষের সচেতনতা বাড়ছে। আগে লোকালয়ে সাপ দেখা গেলে অনেকে সেটিকে মেরে ফেলতেন। এখন বন বিভাগকে খবর দেওয়ায় অনেক বন্য প্রাণী উদ্ধার করে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।