ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

গ্যাস সংকট কাটতে আর কতদিন, জানালেন রিজভী

গ্যাস সংকট নিয়ে আশার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:১৩:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
গ্যাস সংকট কাটতে আর কতদিন, জানালেন রিজভী ছবি: সংগৃহীত

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
 

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০০ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা বলেন।
 

রিজভী বলেন, গ্যাসের সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তবে সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।
 

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। জলবায়ু মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দল বলেও দাবি করেন তিনি।
 

এর আগে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।