ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ত্রীকে নিয়ে মনোমালিন্যের পর রাতে আর ফেরেননি জাফর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৪:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
যশোরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় জাফরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী বিলকিছ বেগমের সঙ্গে জাফরের মনোমালিন্য হয়। পরে রাগ করে তিনি ঘর থেকে বের হয়ে যান এবং রাতে আর ফেরেননি। সকালে বিলকিছ ঘরের দরজা খুলে বারান্দায় স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
 

তবে জাফরের মা সেলিনা বেগম এটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ। তার দাবি, জাফরকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
 

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা জানা যাবে।
 

ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিরাপত্তার স্বার্থে জাফরের স্ত্রী বিলকিছ বেগম, ১৫ বছরের মেয়ে ফাতেমা খাতুন এবং শ্যালিকা খাদিজা বেগমকে (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।