ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৬

শম্ভুগঞ্জে মুখোমুখি সংঘর্ষ, আহতদের হাসপাতালে ভর্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০২:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৬ ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের আলালপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আবদুর রেজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলালপুরে আবদুল খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা ও ইমাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুর রেজ্জাকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

নিহত আবদুর রেজ্জাক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাকান্দা গ্রামের হোসেন আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।