ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ঠাকুরগাঁওসহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট

নতুন উপজেলা যুক্ত করে ১১ আসনের নির্বাচনী সীমানায় পরিবর্তন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:৩৫:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৮ বার পঠিত
ঠাকুরগাঁওসহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট ছবি সংগৃহীত

নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট যুক্ত করে ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও ১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত গেজেট রোববার (৩০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়।

পুনর্নির্ধারিত আসনগুলো হলো ঠাকুরগাঁও ১, বগুড়া ২, পিরোজপুর ১, ময়মনসিংহ ১০, ব্রাহ্মণবাড়িয়া ৩ ও ৪, কুমিল্লা ৩, লক্ষ্মীপুর ২ ও ৩, চট্টগ্রাম ২ এবং কক্সবাজার ১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও ১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত হয়েছে। বগুড়া ২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ ১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। কুমিল্লা ৩ আসনে মুরাদনগরের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।

এ ছাড়া চট্টগ্রাম ২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার ১ আসনে মাতামুহুরী উপজেলা যুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ ও ৪ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে পরিবর্তন আনা হয়েছে।

নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট যুক্ত হওয়ার কারণে এসব আসনের সীমানায় পরিবর্তন করা হলেও অধিকাংশ ক্ষেত্রে আসনগুলোর সামগ্রিক ভৌগোলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।