ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশাচালক মোখলেছুর রহমানের মরদেহ উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার সন্দেহ পুলিশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৩:২৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৩:২৯:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৭ বার পঠিত
রিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মোখলেছুর রহমান (৫৫) নামে এক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
 

নিহত মোখলেছুর রহমান উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। তিনি শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকায় একটি বটগাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্য সংঘবদ্ধ দুর্বৃত্তরা মোখলেছুর রহমানকে হত্যা করেছে। পুলিশের ধারণা, শুক্রবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে তাকে হত্যার পর রিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।