ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

‘বাবার জায়গায় মাকে বসানো যায় না’: ভারত–চীন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী

‘বাবার জায়গায় মাকে বসানো যায় না’—দুই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে সমান গুরুত্ব দেওয়ার কথা জানালেন শিশির খানাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৫১:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৮ বার পঠিত
‘বাবার জায়গায় মাকে বসানো যায় না’: ভারত–চীন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো এক পক্ষকে বেছে নেবে না নেপাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, দুই প্রতিবেশীর সঙ্গেই নেপালের সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং একটি দেশের জায়গায় অন্য দেশকে বসানোর নীতি অনুসরণ করবে না কাঠমান্ডু।
 

কাঠমান্ডুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুই দেশের সম্পর্কের ভারসাম্য প্রসঙ্গে খানাল বলেন, নেপাল চীন ও ভারতের কোনো একটিকে দিয়ে অন্যটিকে প্রতিস্থাপন করতে চায় না। বিষয়টি বোঝাতে তিনি বলেন, ‘বাবার জায়গায় মাকে বসানো যায় না।’
 

নেপালের পররাষ্ট্রনীতি আবেগনির্ভর নয় বরং বাস্তবতা ও যুক্তির ওপর ভিত্তি করে পরিচালিত হয় বলেও মন্তব্য করেন তিনি। খানালের ভাষায়, নেপাল আবেগপ্রবণ দেশ হলেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশটি বাস্তব ও যুক্তিনির্ভর অবস্থান অনুসরণ করে। তাই ভারত ও চীন—উভয়কেই গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে নেপাল।
 

নেপালে চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে খানাল জানান, নেপালের মোট বাণিজ্যের প্রায় দুই-তৃতীয়াংশ ভারতের সঙ্গে। একই অনুষ্ঠানে ভারত-নেপাল সীমান্ত বিরোধ নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, বিষয়টি নিয়ে যতটা আলোচনা হয়, বাস্তবে বিরোধটি ততটা বড় নয়।
 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক। নেপাল ও ভারতের সীমান্ত অত্যন্ত উন্মুক্ত হওয়ায় দুই দেশের মানুষের চলাচলও তুলনামূলক সহজ। অনেক ক্ষেত্রে মানুষ প্রায় কোনো কাগজপত্র ছাড়াই হেঁটে সীমান্ত পার হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
 

ভারত-নেপাল সীমান্ত ইস্যুতে চীনেরও সংশ্লিষ্টতা রয়েছে। চলতি বছরের শুরুতে নেপাল উত্তরাখণ্ডের লিপুলেখকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে লিপুলেখ গিরিপথ ব্যবহার করে ভারত ও চীনের কৈলাস মানস সরোবর যাত্রার পরিকল্পনায় আপত্তি জানায় কাঠমান্ডু। লিপুলেখ ভারত, নেপাল ও চীনের ত্রিদেশীয় সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ গিরিপথ।
 

এদিকে খানালের সাম্প্রতিক মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ভয়াবহ আকস্মিক বন্যার পর পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত নেপাল। ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে বন্যার ঘটনায় প্রায় ৫০০ জনের মৃত্যু এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার প্রভাব চীনের অংশেও পড়েছে। নিখোঁজদের উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় চীন নেপালের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।