ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গবেষণায় বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

দেশের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর তাগিদ অধ্যাপক ড. মামুন আহমেদের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৫:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০ বার পঠিত
গবেষণায় বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ছবি সংগৃহীত

দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, সরকার ও ইউজিসির পক্ষ থেকে গবেষণায় বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান নিজস্ব সক্ষমতায় সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা হলো, তারা দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর সমাধান উদ্ভাবন করবে। এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।


গবেষণার অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। তাই বিদ্যমান বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক সমস্যা সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে সফটওয়্যার, গবেষণাগারের প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জামের ক্ষেত্রে বিদেশিনির্ভরতা কমাতে গবেষণার মানসিকতা ও কর্মপদ্ধতিতে পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।