ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের নতুন উদ্যোগ

বাণিজ্য বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর বাড়ানোর বিষয়ে গুরুত্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:২২:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৭ বার পঠিত
বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের নতুন উদ্যোগ ছবি সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে দুই দেশ। বৃহস্পতিবার ২৭ আগস্ট সৌদি আরবের জেদ্দায় ওআইসির বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
 

বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 

আলোচনায় দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়।
 

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের অন্যতম অগ্রাধিকারভুক্ত দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।
 

এ সময় সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
 

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল কারিম এল খেরেজি, ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।