সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা কর্মচারীরা
মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ, ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০১:৪৯:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০১:৫১:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০২ বার পঠিত
ছবি সংগৃহিত
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ওই করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে সাপ দেখতে পেয়ে তারা বিষয়টি অন্যদের জানান। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়ও এই তলায় অবস্থিত। ফলে এত উঁচু ভবনের ১৯ তলায় সাপের উপস্থিতি নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিস্ময়ের পাশাপাশি উদ্বেগ তৈরি হয়েছে। ১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম অফিসার জানান, করিডোরে সাপের চলাচল দেখে কর্মকর্তা কর্মচারীরা ভীত হয়ে পড়েন। ভবনের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে থাকতে পারে এবং সেখান থেকেই সাপগুলো বের হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের জানানো হয়েছে। একই সঙ্গে ভবনের স্টোরেজসহ অন্যান্য স্থানে আরও সাপ রয়েছে কি না, তা পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।