ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাসহ আসামি ৫

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতনের অভিযোগ, একজন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৬:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাসহ আসামি ৫ ছবি সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সময় ধরে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা বকুল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মো. আবু মিয়া নামে ৩৬ বছর বয়সী এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি বকুল মিয়া পলাতক রয়েছেন। নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে।
 

বকুল মিয়া কেন্দুয়া পৌর বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ভুক্তভোগী স্কুলছাত্রীর খালু বলে জানা গেছে।
 

বুধবার সন্ধ্যায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বকুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে গ্রেফতার করা হয়।
 

মামলার এজাহার ও পরিবারের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ২০২২ সালের ২০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বকুল মিয়া চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তখন ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

এজাহারে বলা হয়েছে, ধারণ করা ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে কয়েকজন সহযোগিতা করেছে বলেও অভিযোগ রয়েছে। পরিবারের কাছে বিষয়টি জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
 

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে বকুল মিয়ার এক সহযোগী নারী ওই ছাত্রীকে একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে অন্য ব্যক্তিদের দিয়ে তাকে ধর্ষণ করানো হয় বলে এজাহারে বলা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময়েও তাকে অন্যদের মাধ্যমে ধর্ষণ করানোর অভিযোগ রয়েছে।
 

পরিবারের ভাষ্য, গত ১ আগস্ট ছাত্রী চট্টগ্রামে বড় ভাইয়ের কাছে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিস্তারিত জানায়। ১৮ আগস্ট চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা পরীক্ষায় তাকে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ২৫ আগস্ট বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি বিস্তারিত জানতে পারেন এবং পরদিন থানায় মামলা করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে।
 

কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বকুল মিয়ার দলীয় পদগুলোর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।
 

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, আবু মিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।