ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

বাগেরহাটে মাদক, জাল টাকা ও ৫৫ ছুরি উদ্ধার, গ্রেফতার ১১

পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৫:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
বাগেরহাটে মাদক, জাল টাকা ও ৫৫ ছুরি উদ্ধার, গ্রেফতার ১১ ছবি সংগৃহীত

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় একজন নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

বুধবার ২৬ আগস্ট বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
 

পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌর এলাকার নাগেরবাজারসহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন চলাচলের পথে ব্লকেড দিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরেও তল্লাশি চালানো হয়।
 

অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা যার ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং অপরাধে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস ৩৫, পল্টু রবি দাস ৩৫, জয় রবি দাস ২৫, কৃষ্ণনগরের মো. রিফাত ২৪, সাবেকডাঙ্গার সিরাজ ২০, খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী ৩৬, কচুয়া পট্টির নিমাই সাহা ৪০ এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি ৪৫।
 

অন্যদিকে, বাগেরহাট সদর থানার খান জাহান আলী রহ. মাজারসংলগ্ন পুকুরপাড়ে পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। সেখান থেকে এক হাজার টাকা মূল্যমানের ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া ৫৫, বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা ২৩ এবং একই এলাকার মো. শিবলু ফকির ২৪।
 

পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।