ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সেতুর সংযোগ সড়ক ৭ বছরেও হয়নি, জমি জটিলতায় ভোগান্তি চরমে

৬ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় ব্যক্তি ও রেলওয়ের দ্বন্দ্বে আটকে আছে সংযোগ সড়কের কাজ; ঝুঁকি নিয়ে পুরোনো মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে চলছে স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাক ও যানবাহন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:২৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:২৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সেতুর সংযোগ সড়ক ৭ বছরেও হয়নি, জমি জটিলতায় ভোগান্তি চরমে ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলের মধ্যে দ্বন্ধের কারণে দীর্ঘ ৭ বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করেছেন।


 জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের অধিনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথাথাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 


জানা যায়, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি করে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।


পরিদর্শনকালে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব। এব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন বলে তিনি জানান। তিনি বলেন , আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণের দাবী জানান।


উল্লেখ্য সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শত বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে স্থলবন্দরের পাথর বোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।