ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে সরকারকে হুঁশিয়ারি রেজাউল করিমের

লক্ষ্মীপুরে জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের বিরোধিতা করে হুঁশিয়ারি; ক্ষমতাসীনদের বিরুদ্ধে ফ্যাসিবাদ পুনর্বাসনের অভিযোগ তাঁর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:৫১:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে সরকারকে হুঁশিয়ারি রেজাউল করিমের ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।


বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।


রেজাউল করিম বলেন, সরকার একদিকে রাজনৈতিক ঐক্যের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালালে তার পরিণতি ভালো হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত ব্যক্তিরাই তাঁকে বিচারের মুখোমুখি করবে।


দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল বলে অভিযোগ করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে মন্ত্রী-এমপিদের ভূমিকা রয়েছে। কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।


রেজাউল করিম আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তাঁর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামলা প্রত্যাহার ও শান্তিতে থাকার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, এখন দেশে শান্তির বার্তা আসছে, নাকি অস্থিতিশীলতার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে?


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।