ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

চার ইস্যুতে মতবিরোধ, কাল শুরু সংসদের তৃতীয় অধিবেশন

সংবিধান সংশোধন, গণভোট ও জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে হতে পারে তীব্র বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০২:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৬:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
চার ইস্যুতে মতবিরোধ, কাল শুরু সংসদের তৃতীয় অধিবেশন ছবি সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে। সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকায় এবারের অধিবেশন ঘিরে সংসদে উত্তপ্ত আলোচনা ও বিতর্কের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের ভূমিকা এবং কমিটির সভাপতি পদ বণ্টন নিয়েও মতপার্থক্য তৈরি হতে পারে। এসব বিষয় অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।