ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

নেপালের বন্যা ও ভূমিধসে বাংলাদেশের শোক ও সহায়তার প্রস্তাব

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:৩০:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৭ বার পঠিত
নেপালের বন্যা ও ভূমিধসে বাংলাদেশের শোক ও সহায়তার প্রস্তাব ছবি সংগৃহীত

নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্যোগের পর শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ নেপাল সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এদিকে বুধবার নেপাল ও চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ মাটি ও পলি ধেয়ে এসে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ভূপ্রকৃতি ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।