ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

সঠিক পরিকল্পনা নিয়ে সরকার জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

মতপ্রকাশের উন্মুক্ত পরিবেশ তৈরির দাবি; জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্যের স্মরণসভায় বক্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৭:২৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৭:২৪:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১,২৪৫ বার পঠিত
সঠিক পরিকল্পনা নিয়ে সরকার জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ছবি সংগৃহীত
অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
 
শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
 
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। বর্তমান সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল।
 
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করেছে। দেশের সব রাজনৈতিক দল যেন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে, সে জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।