ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

সৌদি আরব থেকে দেশে আসছে নিহত ৯ বাংলাদেশির মরদেহ

রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন; ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় শনাক্ত ৯ জনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শেষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:১৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:১৭:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪২ বার পঠিত
সৌদি আরব থেকে দেশে আসছে নিহত ৯ বাংলাদেশির মরদেহ ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আসছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মীর প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেয়। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ বাংলাদেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বাকি নিহতদের পরিচয় শনাক্তের বিষয়ে পরবর্তী কার্যক্রম সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে চলমান রয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজন নওগাঁ জেলার বাসিন্দা। তাদের মধ্যে আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন রয়েছেন। এছাড়া উপজেলার ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার রয়েছেন।

অন্যদিকে শনাক্ত হওয়া অপর দুজনের বাড়ি নাটোর ও রাজশাহী জেলায়। তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের বাসিন্দা কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝি রয়েছেন।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য এ অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠেছে। নিহতদের মরদেহ দেশে ফেরার পর স্বজনদের কাছে হস্তান্তর এবং দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত অন্য বাংলাদেশিদের পরিচয় শনাক্ত ও মরদেহ দেশে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।