ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৫৭৯ পর্যটক

নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি ও ৩৪১ জন বিদেশি নাগরিক; ২৬ দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:২৪:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৫৭৯ পর্যটক ছবি সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) নেপালের পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি নেপালি। নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক এবং ১১৩ জন নেপালি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকরা ২৮টি দেশের নাগরিক। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজ পর্যটকদের অবস্থান শনাক্ত করে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলগুলোকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

নেপালের দুর্যোগকবলিত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কার্যক্রম এগিয়ে নিতে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।