জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নের সময় বাড়ল
২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও নির্ধারিত ফি দিয়ে হালনাগাদ করা যাবে প্রয়োজনীয় কাগজপত্র
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০২:০৪:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৬:১৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০৪ বার পঠিত
ছবি সংগৃহিত
মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদের সময়সীমা আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত হালনাগাদ করা যাবে। সরকার জানিয়েছে, এবারই শেষবারের মতো এই সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার ২৩ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সময়সীমা বৃদ্ধিই চূড়ান্ত। ফলে যেসব ব্যক্তি এখনো মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে সংশ্লিষ্ট সেবা নিতে পারবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।