ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ভারতে পাচারের আগে সীমান্ত থেকে নারী উদ্ধার, গ্রেপ্তার ১

চাকরির প্রলোভনে সীমান্তে নেওয়ার অভিযোগ, মামলা দায়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:২৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৪০:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ভারতে পাচারের আগে সীমান্ত থেকে নারী উদ্ধার, গ্রেপ্তার ১ ছবি সংগৃহিত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার সময় ৪১ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারচক্রের সদস্য হিসেবে মো. ইমন নামে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইমন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া নারী নিতুন জেরা রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ওই নারীকে সীমান্ত এলাকায় নিয়ে যায়।

গত ২০ আগস্ট জীবননগর হয়ে বাঘাডাংগা সীমান্ত দিয়ে তাঁকে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। ব্যর্থ হওয়ার পর তাঁকে ইমনের বাড়িতে আটকে রাখা হয় বলে পুলিশের দাবি। পরে সুযোগ পেয়ে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ বাঘাডাংগা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার এবং ইমনকে গ্রেপ্তার করে।

ঘটনায় সাভারের জাহিদুল ইসলাম মীর, স্থানীয় সামিনুর ও আমিনুর রহমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ইমনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।