ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে বাসযাত্রীর স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২

কোটচাঁদপুরে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ, পলাতক আরও কয়েকজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:১৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:১৭:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে বাসযাত্রীর স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২ ছবি সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসযাত্রীর ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার লুটের অভিযোগে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন মো. দুলাল হাওলাদার ও মো. তিলাম খান।
 

সোমবার ২৪ আগস্ট গাজীপুরের টঙ্গী এলাকা থেকে দুলাল হাওলাদারকে এবং মঙ্গলবার ২৫ আগস্ট মাগুরা সদর এলাকা থেকে ৪৫ বছর বয়সী তিলাম খানকে গ্রেফতার করা হয়। দুলাল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কাজিরকান্দা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিলাম মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের হাসেম খানের ছেলে।
 

পুলিশ জানায়, গত ২৯ জুন মুক্তা রানী ভৌমিক নামে ৩৫ বছর বয়সী এক নারী পরীক্ষা শেষে যশোর থেকে শাপলা পরিবহনের বাসে কোটচাঁদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের এলাঙ্গী বাজার এলাকায় বাসের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাবের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ানোর অভিযোগ ওঠে।
 

অসুস্থ হয়ে পড়ার পর তার কাছে থাকা প্রায় তিন ভরি ওজনের একটি স্বর্ণের হার, একটি আংটি ও এক জোড়া হাতের চুরি নিয়ে পালানোর চেষ্টা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৫ হাজার টাকা।
 

ঘটনার খবর পেয়ে বাদী ও স্থানীয়রা এলাঙ্গী বাজার এলাকায় বাসটি থামিয়ে দুইজনকে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
 

এ ঘটনায় কোটচাঁদপুর থানায় দণ্ডবিধির ৩২৮, ৩৭৯ ও ৩৪ ধারায় মামলা করা হয়। মামলাটির তদন্ত করছেন এসআই অমিত কুমার সাহা।
 

পুলিশ জানায়, ঘটনার পর একাধিক সোর্স নিয়োগ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালানো হয়। পরে পুলিশ সুপার ঝিনাইদহের নির্দেশনায় ও কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. আজাদ রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
 

ওসি মো. আজাদ রহমান জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।