ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির ভাবনা কী

দুই দফা সফরের সময়সূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে, সামনে রয়েছে ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির ভাবনা কী ছবি—সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি আগস্টের দ্বিতীয়ার্ধে দিল্লি সফরের সম্ভাব্য সময়সূচি অন্তত দুইবার চূড়ান্ত পর্যায়ে গেলেও শেষ মুহূর্তে সফরটি হয়নি। এর আগে থেকেই ভারত সরকারের পক্ষ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।
 

তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই সময়ই তিনি ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেন।
 

এদিকে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ সেশনে বিমস্টেক জোটের চেয়ার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গত মাসে এ আমন্ত্রণ জানানো হয়।
 

ফলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একাধিক আনুষ্ঠানিক আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সফরের সম্ভাব্য দিনক্ষণ নিয়েও আলোচনা এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত কোনো সফর বাস্তবায়িত হয়নি।
 

পরিস্থিতির কারণে সফরের প্রস্তুতি নিয়ে দিল্লিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি রাষ্ট্রীয় সফরে বিদেশি অতিথিকে স্বাগত জানানোর আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতিও এক পর্যায়ে স্থগিত করতে হয়েছে।
 

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে তারেক রহমানের দিল্লি সফরের নতুন তারিখ এখনো নিশ্চিত হয়নি। সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনের আমন্ত্রণের প্রেক্ষাপটে সফরটি শেষ পর্যন্ত কোন সময়ে এবং কীভাবে অনুষ্ঠিত হয়, সেদিকেই এখন নজর রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।