ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন নবজাতকের মৃত্যু

অমরাবতী জেলা মহিলা হাসপাতালের এনআইসিইউতে মর্মান্তিক দুর্ঘটনা; ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে আহত আরও ৬ শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩১:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৫ বার পঠিত
মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন নবজাতকের মৃত্যু ছবি সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের করুণ মৃত্যু হয়েছে।
 
সোমবার (২৪ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে অমরাবতী জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
 ভোরে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত এসএনসিইউ ওয়ার্ডে একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত ঘটে।
 
 দুর্ঘটনাপ্রস্ত ইউনিটে ঘটনার সময় ৩৯টি নবজাতক ভর্তি ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে চিকিৎসক ও নার্সরা দ্রুত সরঞ্জাম বিচ্ছিন্ন করে বেশ কিছু শিশুকে নিরাপদে সরিয়ে নেন।
 
 অগ্নিকাণ্ডে তিন নবজাতক মারাত্মকভাবে দগ্ধ হয় এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে তারা মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ৬টি নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি উন্নত সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।