ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে

অর্থনৈতিক ও সামরিক চাপ দুটোই কার্যকর বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৫৮:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে ছবি সংগৃহীত

চলমান যুদ্ধে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে এবং যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক হামলা উভয়ই কার্যকর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ সামরিক হামলার তুলনায় বেশি কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার মতে দুটি পদক্ষেপই কার্যকর হচ্ছে।
 

ট্রাম্প আরও দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বড় ব্যবধানে জয়ী হচ্ছে। তবে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট অর্থনৈতিক পরিসংখ্যান বা তথ্য তুলে ধরেননি।
 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে মনে করেন ট্রাম্প। তবে তিনি মারা যাননি বলেও ধারণা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন।
 

ট্রাম্প বলেন, মোজতবা খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না। তবে তিনি গুরুতর আহত হয়েছেন বলে বিশ্বাস করেন। তার মৃত্যুর বিষয়ে ইরানি কর্মকর্তাদের বক্তব্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।
 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় তৎকালীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। তবে তার বড় ছেলে মোজতবা খামেনি বেঁচে যান এবং পরে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর থেকে তিনি জনসমক্ষে আসেননি। তার শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি নানা আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।